Government Job

বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড (CDB) এর অধীনে রাজস্বখাতভুক্ত ১৪তম থেকে ২০তম গ্রেডে মোট ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশের তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬
চাকরির ধরন: সরকারি চাকরি (রাজস্বখাত)
প্রতিষ্ঠান: বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড (CDB)


পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল

  • উচ্চমান সহকারী – পদ: ৩টি
    বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – পদ: ৩টি
    বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
  • ট্রাক/ট্রাক্টর চালক – পদ: ১টি
    বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – পদ: ৬টি
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • হিসাব সহকারী – পদ: ১টি
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • ক্যাশিয়ার – পদ: ৩টি
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • জিপ মেকানিক – পদ: ২টি
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • স্টোরকিপার কাম ক্যাশিয়ার – পদ: ১টি
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • জিপ/পিকআপ চালক – পদ: ১টি
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • অফিস সহায়ক – পদ: ১৩টি
    বেতন স্কেল: ৮,২৫০–২০,১০০ টাকা (গ্রেড–২০)

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
তবে উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য


আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।


আবেদন ফি

উচ্চমান সহকারী থেকে জিপ/পিকআপ চালক (পদ ১–৯) পর্যন্ত পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা

অফিস সহায়ক (পদ ১০) পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা

সব গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা নির্ধারিত।


আবেদনের সময়সূচি

অনলাইনে আবেদন ও ফি জমা শুরু হয়েছে ২৭ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০টা থেকে।
আবেদন ও ফি জমাদানের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫:০০টা পর্যন্ত।


গুরুত্বপূর্ণ তথ্য

প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হলো। অসম্পূর্ণ বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।