Government Job

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫
আবেদন মাধ্যম: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম বা www.sau.ac.bd থেকে ডাউনলোড


পদের বিবরণ

১. অধ্যাপক

  • বিভাগ ও পদসংখ্যা: মলিকুলার বায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (১টি)
  • বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা

২. সহযোগী অধ্যাপক

  • বিভাগ ও পদসংখ্যা:
    • বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বিভাগ (১টি)
    • অ্যানিমেল ও ফিশ বায়োটেকনোলজি (১টি)
    • প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি (১টি)
    • ডেইরিবিজ্ঞান (১টি)
  • বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা

৩. প্রভাষক

  • বিভাগ ও পদসংখ্যা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (১টি)
  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

আবেদন প্রক্রিয়া

  • নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ অথবা ডাউনলোড করুন
  • ফরমে ১০ কপি দরখাস্ত ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে
  • আবেদন ফি: ১০০০ টাকা (ব্যাংক ড্রাফট/পে–অর্ডার রূপালী ব্যাংক পিএলসি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, সিলেট-৩১০০)

বিধি:

  • খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে
  • অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
  • অভ্যন্তরীণ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন
  • শিক্ষাক্ষেত্রে সব স্তরে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০/সমমান থাকতে হবে