রাজউক উত্তরা মডেল কলেজে ‘প্রভাষক’ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। শিক্ষকতায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদসংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: রাজউক উত্তরা মডেল কলেজ
বিষয়: গণিত
পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ২ জন
চাকরির ধরন: ফুল টাইম/অস্থায়ী
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ২টি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা
অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, তবে শিক্ষকতায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
২৫,০০০ টাকা
বয়সসীমা
২০ নভেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
তবে শিক্ষকতায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আবেদনপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়—
অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠানো যাবে।
আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর অনুকূলে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে (অফেরতযোগ্য)।
আবেদনপত্রের সঙ্গে জমার রশিদ সংযুক্ত করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা
২৩ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)
- পরীক্ষার তারিখ: ২৩ নভেম্বর ২০২৫ (সকাল ১০টা)