Government Job

প্রকাশিত তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৫

পদের বিবরণ:

  • পদের নাম: প্যানেল আইনজীবী (চুক্তিভিত্তিক)
  • পদের ধরন: অস্থায়ী
  • পদসংখ্যা: অনির্দিষ্ট

পেশাগত যোগ্যতা:

  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সহ আইন পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা, অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর জেলার যেকোনো আইনজীবী সমিতির সদস্য হতে হবে।

বেতন-ভাতা:

  • রাজউকের শিডিউল অনুযায়ী (সরকারি ভ্যাট ও ট্যাক্স ব্যতীত) বিল প্রাপ্য।

আবেদনের নিয়ম:

  • রাজউকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করতে হবে।
  • আবেদন ডাকযোগে বা সরাসরি: চেয়ারম্যান, রাজউক বরাবর।

আবেদন ফি:

  • ৭০০ টাকা (সোনালী ব্যাংক/জনতা ব্যাংক/অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট)

আবেদনের শেষ তারিখ:

  • ১৫ জানুয়ারি ২০২৬

শর্তাবলি:

  1. রাজউকের স্বার্থে থাকা কোনো মামলায় রাজউকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না।
  2. নিয়োজিত মামলার অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসে নির্দিষ্ট ছকে পরিচালক (আইন), রাজউক বরাবর দাখিল করতে হবে।