প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও–বিষয়ক ব্যুরোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের ৪ ক্যাটাগরির মোট ৯টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন কার্যক্রম শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬ থেকে।
পদের বিবরণ
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি, সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. ড্রাইভার
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩ জন
যোগ্যতা: এইচএসসি বা সমমান, কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতা
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩ জন
যোগ্যতা: এসএসসি বা সমমান
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের বয়স ১৮–৩২ বছর।
১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীরা https://ngoab.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
- ১–৩ নম্বর পদের আবেদন ফি: ১১২ টাকা
- ৪ নম্বর পদের আবেদন ফি: ৫৬ টাকা
(আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে)
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা
- আবেদন শেষ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা
বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনজিও–বিষয়ক ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে: www.ngoab.gov.bd