Uncategorized

প্রকাশকাল: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২২

শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ২৬টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ৫ জানুয়ারি ২০২৬ তারিখে।


পদের বিবরণ

১. অপারেটর

  • পদসংখ্যা:
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ); কম্পিউটার দক্ষতা; সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা
  • বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. হিসাবরক্ষক

  • পদসংখ্যা: ১০
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন/ব্যবসায় শিক্ষা অনুষদে স্নাতক (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ); কম্পিউটার দক্ষতা
  • বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩. ডাটা এন্ট্রি অপারেটর

  • পদসংখ্যা:
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ
  • বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৪. বয়লার টেকনিশিয়ান

  • পদসংখ্যা:
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
  • বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৫. ড্রাইভার

  • পদসংখ্যা:
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান; হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স; অভিজ্ঞ চালকেরা অগ্রাধিকার পাবেন
  • বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৬. অফিস সহায়ক

  • পদসংখ্যা:
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান
  • বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড ২০)

বয়সসীমা

  • ১ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর

আবেদন পদ্ধতি

  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

  • পদ ১–৫: পরীক্ষার ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা
  • পদ ৬: পরীক্ষার ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
  • অনগ্রসর শ্রেণির প্রার্থী (ক্ষুদ্র জাতি, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) সকল গ্রেডের জন্য: পরীক্ষার ফি ৫০ + সার্ভিস চার্জ ৬ = মোট ৫৬ টাকা

আবেদন সময়সীমা

  • আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু: ৫ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা
  • শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা