Government Job

মোট পদসংখ্যা: ২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫
আবেদন মাধ্যম: শুধুমাত্র অনলাইনে

বয়সসীমা: ১৮–৩২ বছর; তবে ২ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য


পদের নাম ও বিবরণ

১. সরেজমিনে তদন্তকারী

  • পদসংখ্যা: ৪টি
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি
  • বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার

  • পদসংখ্যা: ৭টি
  • যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
    • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
    • সাঁটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ
    • কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ
    • কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৪টি
  • যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
    • কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ২৫ শব্দ/মিনিট ও ইংরেজি ৩০ শব্দ/মিনিট
    • শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৮টি
  • যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ
    • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
    • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ
    • ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. ক্যাশ সরকার

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ
    • কম্পিউটার চালনায় দক্ষতা
  • বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৬. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ৮টি
  • যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ
  • বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন ফি (টেলিটক সার্ভিস চার্জসহ)

  • ১ নং পদ: মোট ১৬৮ টাকা
  • ২–৪ নং পদ: মোট ১১২ টাকা
  • ৫–৬ নং পদ: মোট ৫৬ টাকা
  • অনগ্রসর নাগরিকদের জন্য: সব পদের মোট ৫৬ টাকা

নোট: আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।


আবেদন শুরু ও শেষ সময়

  • আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
  • আবেদন শেষ: ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  1. সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  2. একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
  3. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ অনুমতি নেওয়া আবশ্যক।