Uncategorized

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১, ঢাকা তাদের শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭টি ভিন্ন পদে মোট ১৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে।


পদের নাম ও পদসংখ্যা

  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ৬টি
  • ক্যাশিয়ার – ১টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি
  • গাড়িচালক – ২টি
  • অফিস সহায়ক – ১টি
  • নিরাপত্তা প্রহরী – ১টি
  • পরিচ্ছন্নতাকর্মী – ১টি

আবেদনের বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নিচের ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে—

রেজিস্ট্রার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১
ঢাকা

আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।


আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।


আবেদনের শেষ তারিখ

১ ফেব্রুয়ারি ২০২৬
(অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে)

*আবেদনের বিস্তারিত দেখুন এখানে