Government Job

প্রকাশিত তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫

মেয়াদ: ৬ মাস

ভাতা: মাসিক ১০,০০০ টাকা

ইন্টার্নশিপের বিবরণ:
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (EPB) ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সীমিতসংখ্যক প্রার্থীকে ইন্টার্নশিপ প্রদান করা হবে। ইন্টার্নশিপ শেষে সনদ প্রদান করা হবে।

প্রয়োজনীয় যোগ্যতা:

  1. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BBA/MBA, অর্থনীতি, পরিসংখ্যান, লোকপ্রশাসন বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা প্রার্থী আবেদন করতে পারবেন।
  2. একই সঙ্গে উল্লিখিত বিষয়ে যাঁরা বর্তমানে পরীক্ষায় অবতীর্ণ (appeared), তাঁরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সাপেক্ষে আবেদন করতে পারবেন।
  3. স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম:

  • জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে: vc@epb.gov.bd
  • অথবা ডাকযোগে: সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন (৫ম তলা), ১ কাওরান বাজার, ঢাকা-১২১৫

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬

পরীক্ষার তারিখ ও সময়: ই-মেইল, ডাকযোগে অথবা মুঠোফোনে জানানো হবে।