Government Job

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত ২২টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম গ্রেডের পাঁচ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন অনলাইনে করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫


পদের বিবরণ ও যোগ্যতা

১. মেডিকেল অফিসার

  • পদসংখ্যা: ১৩
  • বিভাগ: নাক-কান-গলা-২, ব্লাড ব্যাংক-১, চর্ম ও যৌন-২, বহির্বিভাগ ও ইনডোর-৬, জরুরি বিভাগ-২
  • যোগ্যতা: MBBS বা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এর নিবন্ধন

২. মেডিকেল অফিসার (প্যাথলজি)

  • পদসংখ্যা:
  • যোগ্যতা: MBBS বা সমমানের ডিগ্রি + BMDC নিবন্ধন

৩. ডেন্টাল সার্জন

  • পদসংখ্যা:
  • যোগ্যতা: BDS বা সমমানের ডিগ্রি + BMDC নিবন্ধন

৪. কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা

  • পদসংখ্যা:
  • যোগ্যতা: প্রাণিবিদ্যা বা কৃষি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কমপক্ষে দ্বিতীয় শ্রেণি

৫. ভেটেরিনারি কর্মকর্তা

  • পদসংখ্যা:
  • যোগ্যতা: পশুচিকিৎসা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি + ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন

বেতন ও বয়সসীমা

  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
  • বয়সসীমা: ১৮–৩২ বছর

আবেদনের নিয়ম

  • আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে: http://dscc.teletalk.com.bd
  • আবেদন ফি: প্রতি পদ ২০০ টাকা + ২৩ টাকা টেলিটক সার্ভিস চার্জ = মোট ২২৩ টাকা
  • আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা
  • আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা

নির্দেশনা ও শর্তাবলী

  1. সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
  2. লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।