প্রকাশের তারিখ: ১২ জানুয়ারি ২০২৬
সূত্র: নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI) জনবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। মোট ১৭টি পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৬ষ্ঠ ও ৯ম গ্রেডের ৪টি ক্যাটাগরির পদে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
🧾 পদের বিবরণ
১. মেডিকেল অফিসার
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে অন্তত এমবিবিএস ডিগ্রি; সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা
- বেতন স্কেল ও গ্রেড: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
২. বৈজ্ঞানিক কর্মকর্তা
- পদসংখ্যা: ১৪
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি/বিএজি (কৃষি বিজ্ঞান/কৃষি অর্থনীতি/কৃষি প্রকৌশল) অথবা কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর; অথবা রসায়ন/উদ্ভিদ বিজ্ঞান/পরিসংখ্যানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
- বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
৩. সহকারী পরিচালক (প্রশাসন)
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, অথবা চার বছরের অনার্স ডিগ্রি।
- বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
৪. সংরক্ষণ প্রকৌশলী
- পদসংখ্যা: ০১
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) এ স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
- বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
📝 আবেদনের নিয়ম
- ১ নম্বর পদে আবেদন করতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘মডেল ফরম’ ব্যবহার করতে হবে।
আবেদন ফরম পাওয়া যাবে BSRI ওয়েবসাইটে এবং প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকেও।
আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা বরাবর পাঠাতে হবে।
📌 খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সরাসরি বা হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না। - ২–৪ নম্বর পদে আবেদন করতে হবে BSRI Teletalk ওয়েবসাইট এর মাধ্যমে।
💳 আবেদন ফি
- সাধারণ প্রার্থীদের জন্য: ২০০ টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার)
- অনগ্রসর নাগরিকদের জন্য: ৫০ টাকা
ফি মহাপরিচালকের নিকট জনতা ব্যাংক লিমিটেড, BSRI শাখা, পাবনা–এর মাধ্যমে জমা দিতে হবে।
⏰ আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ৮ জানুয়ারি ২০২৬
- আবেদন শেষ: ২৮ জানুয়ারি ২০২৬
📌 ডাকযোগে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখও ২৮ জানুয়ারি ২০২৬