Government Job

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ফেঞ্চুগঞ্জ বিউবো নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অস্থায়ী ভিত্তিতে ‘দৈনিক সম্মানী’ স্কিমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।


পদের নাম ও বিবরণ

১. সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান)

  • পদসংখ্যা: ০১
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/পদার্থ/রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান
  • বেতন-ভাতা: দৈনিক ৬০২ টাকা (মাসিক আনুমানিক ১৫,০৫০ টাকা)

২. সহকারী শিক্ষক (ধর্ম)

  • পদসংখ্যা: ০১
  • শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/সমমান ডিগ্রি
  • বেতন-ভাতা: দৈনিক ৬০২ টাকা (মাসিক আনুমানিক ১৫,০৫০ টাকা)

৩. সহকারী শিক্ষক (শরীরচর্চা)

  • পদসংখ্যা: ০১
  • শিক্ষাগত যোগ্যতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বিপিএড ডিগ্রি/সমমান, অথবা
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান এবং জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা
  • বেতন-ভাতা: দৈনিক ৬০২ টাকা (মাসিক আনুমানিক ১৫,০৫০ টাকা)

৪. সহকারী শিক্ষক (স্নাতক)

  • পদসংখ্যা: ০১
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি
  • বেতন-ভাতা: দৈনিক ৫১৩ টাকা (মাসিক আনুমানিক ১২,৮২৫ টাকা)

বয়সসীমা

  • ১ থেকে ৩ নং পদ: সর্বোচ্চ ৩৫ বছর
  • ৪ নং পদ: সর্বোচ্চ ৩২ বছর

আবেদনের নিয়ম

প্রার্থীদের নিম্নোক্ত নথিসহ আবেদন পাঠাতে হবে—

  • নিজের হাতে লেখা আবেদনপত্র
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • মোবাইল নম্বর ও ই-মেইলসহ জীবনবৃত্তান্ত
  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
  • সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি

ঠিকানা:
ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী),
ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র,
বিউবো, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
(ডাক/কুরিয়ার/সরাসরি জমা দেওয়া যাবে)


আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর ২০২৫