Uncategorized

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরে ১২ থেকে ২০তম গ্রেডে মোট ৩৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)

মোট পদ

৩৭টি

গ্রেড

১২তম থেকে ২০তম


পদের নাম ও যোগ্যতা

১. সুপারিনটেনডেন্ট

পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি বা আধা সরকারি অফিসে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা আবশ্যক। কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

২. ড্রাফটসম্যান

পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১২)

৩. অফিস সহকারী

পদসংখ্যা: ১৩টি
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১৩,০০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ৯টি
যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস হতে হবে এবং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

৫. মালি

পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

৬. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৮টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: ষষ্ঠ শ্রেণি পাস হতে হবে এবং নিরাপত্তা প্রহরী হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী বা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহি (সৈনিক/কনস্টেবল) প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

৭. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)


বয়সসীমা

১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।


আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।


আবেদন ফি

সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।
ড্রাফটসম্যান ও অফিস সহকারী পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
অফিস সহায়ক, মালি ও নিরাপত্তা প্রহরী পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জ মিলিয়ে মোট ৫৬ টাকা।


আবেদনের শেষ সময়

২১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।