Government Job

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ৪ ক্যাটাগরিতে মোট ৩৯০ জন জনবল নিয়োগ দেবে। এই নিয়োগ কার্যক্রম বাংলাদেশের ১৪টি জেলায় পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে আবেদন করতে পারবেন।


চাকরির বিবরণ

এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ১০টি
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ৫০,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬১,৩২১ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৩০টি
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ৩৫,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫৩,৮৩৪ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

সহকারী শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৫০টি
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ৩০,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৪৬,৭৭৭ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৩০০টি
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ২৫,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৯,৯০৭ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর


মৌখিক পরীক্ষার সময়সূচি

আগামী ১৬ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় ফিল্ড অফিসার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার প্রার্থীদের জন্য

এ ছাড়া ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশের সব জেলার প্রার্থীদের জন্য। একই দিনে ফিল্ড অফিসার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীদের জন্য


মৌখিক পরীক্ষার স্থান

প্রত্যাশী – প্রধান কার্যালয়
সৈয়দবাড়ী ৯০৩/এ, ওমর আলী মাতব্বর রোড
বহদ্দারহাট (বহদ্দারবাড়ির সন্নিকটে)
চান্দগাঁও-৪২১২, চট্টগ্রাম


মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম

প্রার্থীদের নির্ধারিত তারিখে একটি আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


নির্দেশনা ও শর্তাবলি

অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ফেরতযোগ্য জামানত হিসেবে এরিয়া ম্যানেজার পদের জন্য ৩০,০০০ টাকা, শাখা ব্যবস্থাপক পদের জন্য ২৫,০০০ টাকা এবং সহকারী শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসার পদের জন্য ২০,০০০ টাকা জমা দিতে হবে। চূড়ান্ত নিয়োগের আগে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার প্রদান করতে হবে।