বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নতুন জনবল নিয়োগের জন্য ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি পুরুষ ও নারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ পুলিশ

পদের নাম ও শূন্য পদসংখ্যা

১। সার্জেন্ট (Sergeant) -গ্রেড: ১০ম 

আরো পড়ুন

বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

শিক্ষাগত যোগ্যতা/ ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Bachelor) ডিগ্রি থাকতে হবে।

মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

MS Office, Web Browsing ও Troubleshooting বিষয়ে কমপক্ষে ৩ সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণ সনদ থাকতে হবে।

বয়সসীমা

১।সাধারণ প্রার্থী: ১৯ থেকে ২৭ বছর

২।বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান: সর্বোচ্চ ৩২ বছর

আবেদন পদ্ধতি

সার্জেন্ট পদে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।

১. এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
http://police.teletalk.com.bd

২. নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

৩. ফরম সাবমিট করার পরে প্রার্থী একটি USER ID পাবে।

৪. এরপর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS করে আবেদন ফি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন । শুরুর:০৮ মার্চ ২০২৬ (সকাল ১০:০০)
আবেদন।,শেষ:০২ এপ্রিল ২০২৬ (রাত ১১:৫৯)

আবেদন ফি

১। PET পরীক্ষার জন্য: ৪৮ টাকা
২।লিখিত পরীক্ষার জন্য: ২২৩ টাকা

শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET)

প্রার্থীদের নিম্নোক্ত ইভেন্টে অংশগ্রহণ করতে হবে:

১।দৌড়
২।লং জাম্প
৩।হাই জাম্প
৪।পুশ আপ
৫।সিট আপ

৬।ড্র্যাগিং
৭।রোপ ক্লাইম্বিং

লিখিত পরীক্ষা

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে।

বিষয়সমূহ:

  • বাংলা ও ইংরেজি রচনা ও কম্পোজিশন
  • সাধারণ জ্ঞান
  • গণিত

কম্পিউটার দক্ষতা পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নিতে হবে।

বিষয়সমূহ:

  • MS Office
  • Web Browsing
  • Troubleshooting

মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা

লিখিত ও কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্য পরীক্ষা

সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা-তে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রশিক্ষণ

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী-তে ১ বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বর সচল রাখতে হবে।
  • নিয়োগ সংক্রান্ত সকল তথ্য SMS এর মাধ্যমে জানানো হবে।
  • কোনো প্রকার ঘুষ বা আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  • কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা পরিবর্তন বা আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।