সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে ১৩ উপসহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ
প্রকাশকাল: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩
বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) অসামরিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী প্রকৌশলী’ পদে ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
- পদ: উপসহকারী প্রকৌশলী
- পদসংখ্যা: ১৩
- বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, উডওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, কম্পিউটার, মেটালার্জি, কেমিক্যাল বা ড্রাফটসম্যানশিপ বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা
- সাধারণ প্রার্থী: ১৮–৩২ বছর
- বিভাগীয় প্রার্থী: সর্বোচ্চ ৪০ বছর
- বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে।
- আবেদন জমা দেওয়ার সময় স্বাক্ষর ও রঙিন ছবি আপলোড করা আবশ্যক।
- আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা
- আবেদনের শেষ সময়: ০৮ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা
পরীক্ষার ফি
- আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে পরীক্ষার ফি ২২৩ টাকা (ফি ২২০ + সার্ভিস চার্জ ৩) জমা দিতে হবে।
- ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন চূড়ান্ত নয়।
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার সময়)
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- অভিজ্ঞতার সনদ
- নাগরিকত্ব সনদ
- চারিত্রিক সনদ
- জাতীয় পরিচয়পত্র (মূল)
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদের ফটোকপি
আরও তথ্য
নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে: