জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর-১৭০৪ নিম্নবর্ণিত স্থায়ী -১০টি শূন্য পদসমূহে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online-এ আবেদন আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ,গাজীপুর-১৭০৪
পদের নাম ও শূন্য পদসংখ্যা
১.প্রফেসর
ইংরেজি (১টি), কম্পিউটার সায়েন্স (১টি) (গ্রেড-৩)- মোট পদ সংখ্যা -২ টি
২.সহযোগী অধ্যাপক
আইন (১টি), ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১টি)- (গ্রেড-৪)- মোট পদ সংখ্যা -২ টি
৩. সহকারী অধ্যাপক
ইংরেজি (১টি), শিক্ষা (১টি), হিসাববিজ্ঞান (১টি), আইন (১টি), পরিসংখ্যান (১টি), নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স (১টি)- (গ্রেড-১)- মোট পদ সংখ্যা – ৬ টি
মোট পদ সংখ্যা -১০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১.প্রফেসর
১. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকিতে হইবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
২. সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে।
৩. সংশ্লিষ্ট অনুষদভুক্ত প্রার্থীদেরকে
ক) বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকিতে হইবে।
খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকিতে হইবে। গ) সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ৩-এর (ক) ও (ঘ) উভয় ক্ষেত্রে প্রথম
শ্রেণি অর্জন করিতে হইবে। তবে, বিভাগীয়/অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
৪. স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ১০ (দশ) বৎসরসহ মোট ন্যূনতম ২২ (বাইশ) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৫. এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৭ (সাত) বৎসরসহ ন্যূনতম ১৭ (সতের) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৬. পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসরসহ ন্যূনতম ১৯ (বার) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৭. সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে (শিয়ার রিভিউড) সর্বমোট ন্যূনতম ১২ (বার) টি প্রকাশনা থাকিতে হইবে। উল্লেখিত ১২ (বার) টি প্রকাশনার মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মকালীন সময়ে ন্যূনতম ৬ (ছয়) টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মধ্যে First. Author Corresponding Author হিসাবে ন্যূনতম ৩ (তিন)টি প্রকাশনা থাকিতে হইবে। মোট ১২ (বার) টি প্রকাশনার মধ্যে ন্যূনতম ২ (দুই) টি প্রকাশনায় ইমপ্যার ফ্যাক্টর থাকিতে হইবে।
তবে শর্ত থাকে যে, কোনো বিষয়ে (subject) ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জানাল না থাকার ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমপ্যাক্ট ফ্যাক্টরের বাধ্যবাধকতার শর্ত শিথিল করিতে পারিবে।
৮. শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/ শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য হইবে না
২.সহযোগী অধ্যাপক
১. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০
এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকিতে হইবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
২. সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে।
৩. সংশ্লিষ্ট অনুষদভুক্ত প্রার্থীদেরকে
ক) বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর
উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকিতে হইবে। খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ খাকিতে হইবে। গ) সনাতন পদ্ধতির প্রার্থীদের পরীক্ষার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকিতে হইবে। তবে, বিভাগীয়/অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিমিলযোগ্য হইবে।
৪. স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৭ (সাত) বৎসরসহ মোট ন্যূনতম ১৪ (চৌদ্দ) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৫. এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৬ (ছয়) বৎসরসহ ন্যূনতম ৯ (নয়) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৬. পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৪ (চার) বৎসরসহ মোট ন্যূনতম ৭ (সাত) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৭. সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জানালে (পিয়ার রিভিউড) সর্বমোট ন্যূনতম ৬ (ছয়) টি প্রকাশনা থাকিতে হইবে। উল্লেখিত ৬ (ছয়) টি প্রকাশনার মধ্যে সহকারী অধ্যাপক হিসাবে। কর্মকালীন সময়ে ন্যূনতম ৪ (চার) টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মধ্যে First Author/ Corresponding Author হিসাবে ন্যূনতম ২ (দুই) টি প্রকাশনা থাকিতে হইবে। মোট প্রকাশনার মধ্যে ন্যূনতম ১ (এক) টি প্রকাশনায় ইমপ্যান্ট ফ্যাক্টর
থাকিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোনো বিষয়ে (subject) ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জানীল না থাকার ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমপ্যার ফ্যাক্টরের বাধ্যবাধকতার শর্ত শিথিল করিতে পারিবে।
৮.শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য হইবে না।
৩.সহকারী অধ্যাপক
১. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ অথবা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল এর ক্ষেত্রে প্রতি বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’ মাকিতে হইবে।
তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
২. সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে।
৩. সংশ্লিষ্ট অনুষদভুক্ত প্রার্থীদেরকে,
ক) বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকিতে হইবে। খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকিতে হইবে। গ) সনাতন পদ্ধতির প্রার্থীদের পরীক্ষার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকিতে হইবে।
ভবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হইবে।
৪. স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ (তিন) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৫. এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ২ (দুই) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৬. পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসাবে ন্যূনতম ১ (এক) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে।
৭. স্বীকৃত কোন জানালে (পিয়ার রিভিউড জানাল) ন্যূনতম ৩ (তিন)টি প্রকাশনা থাকিতে হইবে। যার মধ্যে First Author হিসাবে ন্যূনতম ১ (এক) টি প্রকাশনা থাকিতে হইবে।
৮. শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য হইবে না।
সকল পদের জন্য সাধারণ শর্ত:
১.এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ / নির্ধারিত জিপিএ
২.সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি
৩.স্নাতক ও স্নাতকোত্তরে নির্ধারিত সিজিপিএ (অনুষদভেদে ৩.২৫–৩.৫০)
৪.শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
৫.স্বীকৃত (Peer-Reviewed) জার্নালে নির্ধারিত সংখ্যক প্রকাশনা থাকতে হবে
বয়সসীমা
নির্দিষ্ট কোনো বয়সসংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে:
১. অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র (সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদ, এনআইডি, প্রকাশনার প্রমাণ ইত্যাদি) Upload করতে হবে।
২. অনলাইন আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যায়িত কপি
১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
১.আবেদন শুরু: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
২. আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬ বিকাল ৪:০০টা পর্যন্ত
আবেদন ফি
১।আবেদন ফি: ২০০/- (দুইশত) টাকা
২।সোনালী ব্যাংকের যেকোনো শাখায় Pay-Slip এর মাধ্যমে জমা দিতে হবে
৩।অনলাইনে ফরম Submit করার পর Pay-Slip ডাউনলোড করতে হবে
৪।নির্ধারিত সময়ের পর ফি জমা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- চাকুরীরত প্রার্থীদের যথাযথ অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে
- সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র সঙ্গে আনতে হবে
- নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের চূড়ান্ত
- অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে
- কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না