পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ও সমাজকর্ম বিভাগ ২ টি পদের জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে।
প্রতিষ্ঠানের নাম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদের নাম ও শূন্য পদসংখ্যা
ব্যবসায় প্রশাসন বিভাগ- প্রভাষক (হিসাববিজ্ঞান) – (গ্রেড ৯) পদের সংখ্যা- ১ টি
সমাজকর্ম বিভাগ – প্রভাষক (গ্রেড ৯) পদের সংখ্যা – ১ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ব্যবসায় প্রশাসন বিভাগ ও সমাজকর্ম বিভাগ
১. ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য হিসাববিজ্ঞান বিভাগ হতে এবং সমাজকর্ম বিভাগের জন্য সমাজকর্ম বিভাগ সংশ্লিষ্ট বিভাগ হতে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২. প্রার্থীদের উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হাবে অথবা সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ডিগ্রি প্রান্ত হতে হবে অর্থাৎ পরীক্ষার ফলপ্রকাশ অপেক্ষমান থাকা কালে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.০০ অথবা সনাতন পদ্ধতিতে ১ম বিভাগ থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে:
উপর্যুক্ত শর্ত
পূরণ সাপেক্ষে গত ১৫ এপ্রিল ২০২০ খ্রি. ভারিখের পাবিপ্রবি/সংস্থাপন/২৮২/৪৯৩ স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোপূর্বে যারা ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক (হিসাববিজ্ঞান) পদে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে, কোন প্রার্থীর যদি উক্ত আবেদনে প্রেরিত তথ্যাদি আপডেট করার প্রয়োজন হয়, তবে তাঁর আপডেটেড তথ্যসহ ০৮ (আট) সেট আবেদনপত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে কোন ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার প্রয়োজন হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন। শুরু: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শেষ: ০১ মার্চ ২০২৬ খ্রি
আবেদন ফি
সকল পদের প্রার্থীদের ৬০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংকে ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে নায়ক ড্রাফট/পে অর্ডার নং, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে