Government Job

 সরিষাবাড়ী পৌরসভা কার্যালয় তিন ক্যাটাগরির মোট ৪টি শূন্য পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়


পদের নাম ও শূন্য পদসংখ্যা

1.সহকারী কর আদায়কারী (গ্রেড ১৫) পদের সংখ্যা – ০২(দুই) টি

2.বিল ক্লার্ক (গ্রেড ১৬) পদের সংখ্যা – ০১ (এক) টি

3.পাম্প চালক (গ্রেড ২০) পদের সংখ্যা- ০১ (এক) টি

মোট পদসংখ্যা: ৪ টি


 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী কর আদায়কারী

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্মাতক ডিগ্রী। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।

বিল ক্লার্ক

স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

পাম্প চালক

৮ম শ্রেণী পাশ। পাম্প চালানোর কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


 বয়সসীমা

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।


 আবেদন পদ্ধতি

০১। সাদা কাগজে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ পূর্বক প্রশাসক, সরিষাবাড়ী পৌরসভা বরাবর আবেদনপত্র আগামী ২৬/০২/২০২৬ ইং তারিখের মধ্য অফিস চলাকালীন সময়ে অত্র কার্যালয়ে পৌছাইতে হইবে। নির্ধারিত সময়ের পর কোন আবেদন পত্র গ্রহণ করা হইবে না।

০২। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের ছায়ালিপি, নাগরিক সনদপত্র (প্রশাসক, পৌরসভা/চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি (প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), আবেদন পত্রের সহিত দাখিল করিতে হইবে।

০৩। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হইবে।

বিধি মোতাবেক সরকারি সকল কোটা সংরক্ষণ করা হইবে।

০৫। প্রশাসক, সরিষাবাড়ী পৌরসভার অনুকূলে ১, ২ ও ৩ নং পদের জন্য ৩০০/= (তিনশত) টাকা পে-অর্ডার/ পোষ্টাল অর্ডার (অফেরতযোগ্য) আবেদন পত্রের সহিত সংযুক্ত করিতে হইবে।

০৬। পৌরসভা কর্মচারী চাকুরি বিধিমালা ১৯৯২ এর সকল শর্তাবলী নিয়োগ ও চাকুরীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

০৭। প্রার্থীর বয়স ২৬/০২/২০২৬ইং তারিখে ১৮ থেকে ৩২ বৎসর হইতে হবে।

০৮। সরকারী, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।

০৯। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করিতে পারিবেন না।

১০। কোন প্রকার তদবীর বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে।

১১। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।


 গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ০৮ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শেষ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬


 আবেদন ফি

 সব পদে আবেদন ফি ৩০০/= (তিনশত) টাকা