Government Job

সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৮৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। ১৪ থেকে ২০তম গ্রেডের মধ্যে ৫টি ক্যাটাগরিতে পদ রয়েছে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২৯ জানুয়ারি ২০২৬ থেকে এবং শেষ হবে ০১ মার্চ ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

পদের বিবরণ:

১. সার্ভেয়ার (০৯ পদ)

  • শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি থাকতে হবে।
  • বেতনস্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. সিকিউরিটি সুপারভাইজার (০৪ পদ)

  • শিক্ষাগত যোগ্যতা: অন্যূন স্নাতক ডিগ্রি; বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক যথেষ্ট।
  • অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
  • বেতনস্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. ইঞ্জিন চালক (১৬ পদ)

  • শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
  • বেতনস্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৪. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (৫২ পদ)

  • শিক্ষাগত যোগ্যতা: অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. নিরাপত্তা প্রহরী (১০৭ পদ)

  • শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • সামরিক/আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার বা বিজিবি অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার।
  • বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা:

  • ১ মার্চ ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।
  • ১–৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম:

  • আবেদন করতে হবে http://rhd.teletalk.com.bd ওয়েবসাইটে।
  • পরীক্ষার ফি:
    • পদ ১–৪: ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা
    • পদ ৫: ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
    • অনগ্রসর নাগরিক (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ) সকল পদের জন্য ৫০ + ৬ = ৫৬ টাকা
  • ফি ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন সময়সীমা:

  • শুরু: ২৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০
  • শেষ: ০১ মার্চ ২০২৬, বিকেল ৫:০০

নোটিশ:
নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত/শারীরিক/মৌখিক পরীক্ষা এবং অন্যান্য সংশোধন/আপডেট সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট www.rhd.gov.bd–এ পাওয়া যাবে।