অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটে (PIU) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে মোট চারজন অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীকে এই প্রকল্পে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতা:
১. চিফ কো-অর্ডিনেটর (১ জন)
- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা।
- দক্ষতা উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
২. কো-অর্ডিনেটর—ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং (১ জন)
- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা।
৩. কো-অর্ডিনেটর—ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট (১ জন)
- হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা।
৪. কো-অর্ডিনেটর—জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ (১ জন)
- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা।
অন্যান্য দক্ষতা:
- শক্তিশালী যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটারে পারদর্শিতা বাধ্যতামূলক।
- দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প বা প্রশিক্ষণ ইনস্টিটিউটে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্র একটি সিলগালা খামে (A4 সাইজ) পাঠাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং বাঁ পাশে আবেদনকারীর ই-মেইল ও মোবাইল নম্বর লিখতে হবে।
আবেদনের ঠিকানা:
এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর,
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP),
প্রবাসী কল্যাণ ভবন (১৪-১৫ তলা),
৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০
আবেদনের শেষ সময়:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।