আবেদন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে শিক্ষক ও কর্মচারী পর্যায়ে মোট ১৪ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
কুয়েট মোট ১০টি ক্যাটাগরিতে নিয়োগ দেবে। পদভিত্তিক বিবরণ নিচে দেওয়া হলো—
সহযোগী অধ্যাপক
- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ – ১ জন
সহকারী অধ্যাপক
- সিভিল ইঞ্জিনিয়ারিং – ২ জন
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং – ১ জন
- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট – ১ জন
প্রভাষক
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ১ জন
- ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – ২ জন
- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট – ২ জন
- বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট – ১ জন
- গণিত বিভাগ – ১ জন
- মানবিক ও ব্যবসায় বিভাগ (ইংরেজি) – ১ জন
কর্মচারী পদ
- কুক (বাবুর্চি) – ১ জন
যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়োগ ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন—
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়োগ ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন—
careers.kuet.ac.bd
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে।
আবেদন ফি
পে-অর্ডার বিজ্ঞপ্তির ক্রম অনুযায়ী জমা দিতে হবে—
- ১ ও ৪ নম্বর পদের জন্য: ১,০০০ টাকা
- ৫ থেকে ১০ নম্বর পদের জন্য: ৮০০ টাকা
- ১১ নম্বর পদের জন্য: ৫০০ টাকা
পে-অর্ডার প্রাপক:
‘বিবিধ তহবিল-২৫৮৯/২, কুয়েট, খুলনা’
(জনতা ব্যাংক পিএলসি-এর যেকোনো শাখা থেকে ইস্যুকৃত)
আবেদনের শেষ সময়
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ও সময়:
১০ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত
ডাকযোগে আবেদন পাঠানোর ক্ষেত্রে বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।