বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের অধীনে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসংক্রান্ত তথ্য
- পদের নাম: অফিসার ক্যাডেট
- কোর্স:
- ৮৭তম বিএমএ স্পেশাল (আর্মি মেডিক্যাল কোর – AMC)
- ৭১তম বিএমএ স্পেশাল (আর্মি ডেন্টাল কোর – ADC)
- পদসংখ্যা: অনির্দিষ্ট
বয়সসীমা
- ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আর্মি মেডিক্যাল কোর (পুরুষ/মহিলা):
- সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি
- বিএমএ যোগদানের পূর্বে ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৯ (যেকোনো একটিতে জিপিএ ৪.৫–এর কম নয়)
আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা):
- সরকার স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি
- বিএমএ যোগদানের পূর্বে ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৯ (যেকোনো একটিতে জিপিএ ৪.৫–এর কম নয়)
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ন্যূনতম ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
- ওজন: ন্যূনতম ৫৭ কেজি (১২৬ পাউন্ড)
মহিলা প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ন্যূনতম ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)
- ওজন: ন্যূনতম ৪৮ কেজি (১০৫ পাউন্ড)
বেতন ও সুযোগ–সুবিধা
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রচলিত বেতনক্রম ও ভাতা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে
Home Page–এর ডান পাশে থাকা Apply Now বাটনে ক্লিক করে নির্ধারিত কোর্সে আবেদন করতে হবে।
আবেদন ফি
- আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২,০০০ টাকা
- টেলিটক, ভিসা/মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ২৩ জানুয়ারি ২০২৬
- আবেদন শেষ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বিশেষ নির্দেশনা
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
- এএফএমসি থেকে পাস করা প্রার্থীদের অবশ্যই এএফএমসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।