মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MBSTU) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি বিভাগে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদভিত্তিক বিবরণ
১. পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী)
বিভাগ ও পদসংখ্যা:
- ব্যবস্থাপনা বিভাগ (মার্কেটিং) – ০১
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ – ০১
বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা
২. পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী)
বিভাগ ও পদসংখ্যা:
- ব্যবস্থাপনা বিভাগ (ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট স্টাডিজ/মানবসম্পদ ব্যবস্থাপনা) – ০১
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
৩. পদের নাম: প্রভাষক (অস্থায়ী) (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
বিভাগ ও পদসংখ্যা:
- গণিত বিভাগ – ০১
- ব্যবস্থাপনা বিভাগ (ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট স্টাডিজ/মানবসম্পদ ব্যবস্থাপনা) – ০২
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
৪. পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ ও পদসংখ্যা:
- এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ – ০২
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
আবেদন পদ্ধতি
প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রার,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সন্তোষ, টাঙ্গাইল–১৯০২
ঠিকানায় অফিস চলাকালে জমা দিতে হবে।
আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে। ফরমটি ব্যক্তিগতভাবে রেজিস্ট্রার অফিস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়েও ফরম সংগ্রহ করা যাবে।
আবেদন ফি
- ৮০০ টাকা
- সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতিতে অর্জিত ডিগ্রিধারীরা শিক্ষক নিয়োগের জন্য বিবেচিত হবেন না।
- গত ২৫ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির আওতায় গণিত বিভাগে প্রভাষক পদের জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ
📌 ১৫ ফেব্রুয়ারি ২০২৬