Government Job

প্রকাশের তারিখ: ০১ জানুয়ারি ২০২৬
ক্যাটাগরি: সরকারি চাকরি | পিএসসি | পরীক্ষার সময়সূচি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ২০২৬ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়

  • তারিখ: ৮ জানুয়ারি ২০২৬
  • সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
  • সময়কাল: ৪ ঘণ্টা
  • পরীক্ষা কেন্দ্র: শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

যে পদগুলোর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে

  • উপসহকারী প্রকৌশলী
  • তত্ত্বাবধায়ক পরিদর্শক
  • সহকারী হ্যাচারি কর্মকর্তা
  • সহকারী সম্প্রসারণ কর্মকর্তা

👉 মোট পরীক্ষার্থী: ৬৭৬ জন

পরীক্ষার নম্বর বণ্টন

লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের, বিষয়ভিত্তিক নম্বর বণ্টন—

  • বাংলা: ৪০ নম্বর
  • ইংরেজি: ৪০ নম্বর
  • সাধারণ জ্ঞান: ৪০ নম্বর
  • প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়: ৮০ নম্বর

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করে থাকলে, যেকোনো একটি পদের পরীক্ষায় অংশগ্রহণ করলেই অন্য পদের পরীক্ষায় অংশগ্রহণ করা হয়েছে বলে গণ্য হবে
  • তবে যে পদে পরীক্ষা দিতে ইচ্ছুক, সেই পদের প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে
  • প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না
  • পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে
  • পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না

পরীক্ষার হলে যা মানা যাবে ও যাবে না

  • সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
  • সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ
  • পরীক্ষা শুরুর ২ ঘণ্টার আগে কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না
  • অসাধু উপায় অবলম্বন বা অশোভন আচরণের ক্ষেত্রে পিএসসি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে

অতিরিক্ত নির্দেশনা

পরীক্ষা শেষে পরিদর্শকেরা উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে অবস্থান করতে হবে। উত্তরপত্র গণনা শেষে পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষ ত্যাগ করবেন।

👉 পরীক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট ও ফলাফল প্রকাশ হলে আমরা দ্রুত জানাবো।