প্রকাশকাল: ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:০৭
দেশের ইলেকট্রনিকস খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের জন্য ফিল্ড অফিসার পদে ৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কাজের ধরন ও দায়িত্ব
- মাসিক টার্গেট অনুযায়ী হোম অ্যাপ্লায়েন্স পণ্যের অর্ডার নিশ্চিত করা
- সংশ্লিষ্ট এলাকার রিটেইল আউটলেট পরিদর্শন এবং ডিস্ট্রিবিউটরের কালেকশন ও স্টক মনিটরিং
- কোম্পানির বিভিন্ন অফার খুচরা বিক্রেতাদের জানানো
- বকেয়া টাকা আদায়ের কাজ
যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১–৫ বছরের অভিজ্ঞতা; ইলেকট্রনিকস বা হোম অ্যাপ্লায়েন্স বিক্রিতে অভিজ্ঞদের অগ্রাধিকার
- বয়সসীমা: ২২–৩০ বছর
- অন্যান্য শর্ত: শুধুমাত্র পুরুষ প্রার্থী; মোটরসাইকেল চালনা জানা আবশ্যক, নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার
সুযোগ-সুবিধা
- মাসিক বেতনের পাশাপাশি যাতায়াত ভাতা (T/A), দৈনিক ভাতা (D/A), মোবাইল বিল এবং ট্যুর অ্যালাউন্স
- পারফরম্যান্সভিত্তিক বোনাস পাওয়ার সুযোগ
কর্মস্থল ও চুক্তির ধরন
- চুক্তিভিত্তিক চাকরি
- নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীরা ওয়ালটনের ক্যারিয়ার পোর্টাল বা অনলাইন জব পোর্টাল থেকে আবেদন করতে পারবেন
- আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৬
- আবেদন করতে ভিজিট করুন: Walton Job Link