প্রকাশকাল: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬
পটুয়াখালী জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত সাতটি পদে জনবল পুনর্নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের পাঁচ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন ১১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে করতে হবে।
পদের বিবরণ
১. সহকারী হিসাবরক্ষক
- পদসংখ্যা: ১
- শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা
- বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
২. নিম্নমান সহকারী-কাম মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ১
- শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের যোগ্যতা
- অতিরিক্ত যোগ্যতা: ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৩. গাড়িচালক
- পদসংখ্যা: ১
- শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস
- অতিরিক্ত যোগ্যতা: হালকা যান চালনার বৈধ লাইসেন্স, ইংরেজি ও বাংলা শব্দ পড়ার সাধারণ জ্ঞান
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৪. বার্তা বাহক
- পদসংখ্যা: ১
- শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস
- অতিরিক্ত যোগ্যতা: শুদ্ধ ভাষা ব্যবহার এবং বাইসাইকেল চালনার অভিজ্ঞতা
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০–২১,২৫০ টাকা (গ্রেড ২০)
৫. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৩
- শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস
- অতিরিক্ত যোগ্যতা: শুদ্ধ ভাষা ব্যবহার
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০–২১,২৫০ টাকা (গ্রেড ২০)
আবেদন পদ্ধতি
- আবেদনপত্র খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করে, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পটুয়াখালীর ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ১১ জানুয়ারি ২০২৬
- দ্রষ্টব্য: ১০ মার্চ ২০২৫ তারিখে জারিকৃত পূর্ববর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থী আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
- আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা পরিষদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।