Government Job

সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে ১৩ উপসহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ

প্রকাশকাল: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩

বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) অসামরিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী প্রকৌশলী’ পদে ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

  • পদ: উপসহকারী প্রকৌশলী
  • পদসংখ্যা: ১৩
  • বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, উডওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, কম্পিউটার, মেটালার্জি, কেমিক্যাল বা ড্রাফটসম্যানশিপ বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা

  • সাধারণ প্রার্থী: ১৮–৩২ বছর
  • বিভাগীয় প্রার্থী: সর্বোচ্চ ৪০ বছর
  • বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি

  • আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে।
  • আবেদন জমা দেওয়ার সময় স্বাক্ষর ও রঙিন ছবি আপলোড করা আবশ্যক।
  • আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা
  • আবেদনের শেষ সময়: ০৮ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা

পরীক্ষার ফি

  • আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে পরীক্ষার ফি ২২৩ টাকা (ফি ২২০ + সার্ভিস চার্জ ৩) জমা দিতে হবে।
  • ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন চূড়ান্ত নয়।

প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার সময়)

  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • অভিজ্ঞতার সনদ
  • নাগরিকত্ব সনদ
  • চারিত্রিক সনদ
  • জাতীয় পরিচয়পত্র (মূল)
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদের ফটোকপি

আরও তথ্য

নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে: