Government Job

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC)-এ বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ পর্যায়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি ক্যাটাগরিতে মোট ৪৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।


কোন পদে কতজন নিয়োগ?

জুনিয়র কনসালটেন্ট (মোট ৭ জন)
মেডিসিন, গাইনি, অর্থোপেডিক, প্যাথলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, চক্ষু এবং নাক-কান-গলা বিভাগে ১ জন করে নিয়োগ দেওয়া হবে।
গ্রেড: ৬
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

মেডিকেল অফিসার
পদসংখ্যা: ৫ জন
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১ জন
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ৩২ জন
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা


প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র কনসালটেন্ট:
এমবিবিএস ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সহকারী সার্জন হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মেডিকেল অফিসার:
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস এবং বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।

সহকারী প্রোগ্রামার:
কম্পিউটার সায়েন্স, সিএসই, ইইই বা আইসিটি বিষয়ে ন্যূনতম ২.২৫ সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

সিনিয়র স্টাফ নার্স:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন আবশ্যক।


আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়:
৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত

ফি জমাদান:
অনলাইনে আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। কারিগরি সমস্যার ক্ষেত্রে ওয়েবসাইটের Contact Us পেজ অথবা ইমেইল jobshmrmi@gmail.com-এ যোগাযোগ করা যাবে