আবেদন শেষ: ১১ জানুয়ারি ২০২৬
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে মোট ৪২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Jashore University of Science and Technology – JUST)
মোট পদ
৪২টি
পদের ধরন
অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক
১. পদের নাম: অধ্যাপক
মোট পদ: ১০টি
বিভাগসমূহ:
ম্যানেজমেন্ট, গণিত, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, রসায়ন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফলিত পরিসংখ্যান অ্যান্ড ডেটা সায়েন্স, ইংরেজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল ও গ্রেড:
৫৬,৫০০–৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
মোট পদ: ১৭টি
বিভাগসমূহ:
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি, ফুড ইঞ্জিনিয়ারিং, গণিত, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স, ফলিত পরিসংখ্যান অ্যান্ড ডেটা সায়েন্স, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট।
বেতন স্কেল ও গ্রেড:
৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
মোট পদ: ১৫টি
বিভাগসমূহ:
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, গণিত, মার্কেটিং, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফলিত পরিসংখ্যান অ্যান্ড ডেটা সায়েন্স।
বেতন স্কেল ও গ্রেড:
৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।
- অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদনপত্র ০৭ সেট
- সহকারী অধ্যাপক পদের জন্য আবেদনপত্র ০৪ সেট
আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে বরাবর—
রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর–৭৪০৮
আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ তারিখ
১১ জানুয়ারি ২০২৬