আড়ং করপোরেট সেলস বিভাগে অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫ থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম
আড়ং
পদের নাম
অফিসার
বিভাগ
করপোরেট সেলস
পদসংখ্যা
নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে এমএস অফিসে দক্ষ হতে হবে (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট)। পাশাপাশি তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা
কমপক্ষে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
উল্লেখ নেই
কর্মস্থল
ঢাকা
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা
এই পদে নির্বাচিত হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে Apply Online লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৭ ডিসেম্বর ২০২৫