Uncategorized

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সাধারণ ক্যাডারের ৯৭৫ জন প্রার্থীর সাক্ষাৎকার ২৮–৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। পরীক্ষার স্থান: পিএসসি প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা।

মৌখিক পরীক্ষার তারিখ ও রোল রেঞ্জ

২৮ ডিসেম্বর (রোববার) – সকাল ১০টা

রোল: ১১০০০৬৭৫ থেকে ১৮০২৫৯১৭

২৯ ডিসেম্বর (সোমবার) – সকাল ১০টা

রোল: ১১০০১৩৭৬ থেকে ১৮০২৫৯৩৬

৩০ ডিসেম্বর (মঙ্গলবার) – সকাল ১০টা

রোল: ১১০০০৬৪৩ থেকে ১৮০২৪৮৩২

৩১ ডিসেম্বর (বুধবার) – সকাল ১০টা

রোল: ১১০০১৮৬৫ থেকে ১৮০২২৭৮০

গুরুত্বপূর্ণ নির্দেশনা

🔹 Form-1 (৩ কপি) হাতে পূরণ করে আনতে হবে—সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্রের ৩ সেট সত্যায়িত কপি।

🔹 Form-3 অনলাইনে বাংলায় পূরণ ও জমা দিতে হবে—এর ২ কপি বোর্ডে জমা দিতে হবে।

🔹 সব প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে গুগল ফর্মে আগেই আপলোড করতে হবে।

🔹 কাউকে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না—পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

🔹 Form-1 বা কাগজপত্র জমা না দিলে প্রার্থিতা বাতিল হবে।

অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

মেডিকেল/বিডিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ।

‘Appeared’ প্রার্থীদের পরীক্ষা শুরু–শেষের তারিখসহ প্রত্যয়নপত্র।

ওজন–উচ্চতা–বুকের মাপ সংক্রান্ত সনদ (বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকের স্বাক্ষরসহ)।

সরকারি চাকরিতে থাকলে Clearance Certificate।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সংশ্লিষ্ট সনদ।