আবেদনের শুরু: ১০ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
আবেদন মাধ্যম: অনলাইনে (http://moefcc.teletalk.com.bd)
বয়সসীমা: ১৮–৩২ বছর
প্রথম ও দ্বিতীয় পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক
পদের বিবরণ ও যোগ্যতা
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- পদসংখ্যা: ৭টি
- বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
- যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি
- কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
- ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ
- সাঁটলিপিতে সর্বনিম্ন বাংলা-৪৫ শব্দ/মিনিট ও ইংরেজি-৭০ শব্দ/মিনিট
- কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা-২৫ ও ইংরেজি-৩০ শব্দ/মিনিট
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
- পদসংখ্যা: ২টি
- বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা:
- স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান
- কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
- কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ
- কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা-২০ ও ইংরেজি-২০ শব্দ/মিনিট
৩. অফিস সহায়ক (গ্রেড-২০)
- পদসংখ্যা: ২টি
- বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান
পরীক্ষা ও নির্দেশনা
- সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে
- প্রথম ও দ্বিতীয় পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন
- কোনো পরীক্ষার জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না
- একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে
আবেদন প্রক্রিয়া
- অনলাইনে আবেদন করতে হবে: http://moefcc.teletalk.com.bd
- আবেদনকালে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) আপলোড করতে হবে
- Teletalk SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে
- পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট ও মোবাইল SMS-এর মাধ্যমে প্রাপ্ত হবে; প্রিন্ট করে পরীক্ষার দিন প্রদর্শন করতে হবে