প্রতিষ্ঠান: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৬ নভেম্বর ২০২৫
পদসংখ্যা: ১৯টি
গ্রেড: ১৬ থেকে ২০তম
আবেদনের মাধ্যম: সরাসরি / ডাকযোগে / কুরিয়ার সার্ভিস
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫
আবেদন করুনঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেখুন
📋 পদের নাম ও বিস্তারিত
🧾 ১. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ২টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং MS Word, Excel, PowerPoint ও বিজয় বাংলা সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকা আবশ্যক।
বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
🧾 ২. অফিস সহায়ক
পদসংখ্যা: ২টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: গ্রেড-২০, ৮,২৫০–২০,০১০ টাকা
🧾 ৩. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। যদি প্রার্থী জাত সুইপার হন তবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: গ্রেড-২০, ৮,২৫০–২০,০১০ টাকা
🧾 ৪. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে।
বেতন স্কেল: গ্রেড-২০, ৮,২৫০–২০,০১০ টাকা
🎯 বয়সসীমা
👉 ১৮ থেকে ৩০ বছর (অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
💰 আবেদন ফি
৬০০ টাকা
প্রতিটি পদের জন্য আলাদা ব্যাংক ড্রাফট/পে অর্ডার করতে হবে
👉 রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অনুকূলে
👉 ব্যাংক: রূপালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা (সিলেট-৩১০০)
📨 আবেদনের নিয়ম
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
- ৩ সেট দরখাস্ত রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ঠিকানায় পাঠাতে হবে।
- আবেদন করা যাবে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
- খামের ওপর আবেদনকৃত পদের নাম লিখতে হবে।
⏰ আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৫
- আবেদন শেষ: ২০ নভেম্বর ২০২৫