Government Job

দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে এনটিআরসি কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি আজকালের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

সোমবার সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের বেকারত্ব কমানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের জন্য এনটিআরসিকে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, বিভিন্ন দপ্তরের শূন্য পদের সংখ্যা হলো—

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর: ২৯,৩২৫টি পদ
  • কারিগরি শিক্ষা অধিদপ্তর: ৮৩৩টি পদ
  • মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর: ৩৬,৮০৪টি পদ

সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ৬৬,৯৬২টি

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতা ও আস্থার সঙ্গে দ্রুত সম্পন্ন করা হবে, যাতে শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব হয়।

📌 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিস্তারিত তথ্য জানানো হবে।