৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ পদ্ধতি) প্রবেশপত্র ডাউনলোড–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার, ২৫ জানুয়ারি ২০২৬, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আগামী ৩০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের প্রথম বিসিএস, অর্থাৎ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন প্রার্থী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পিএসসি সূত্র জানায়, এবারের ৫০তম বিসিএসে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১টি আবেদন জমা পড়েছে। নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের সময়মতো প্রবেশপত্র ডাউনলোড করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।